1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে হুতিদের কর্মকাণ্ডকে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা যুক্তরাষ্ট্র ও সৌদির ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে ব্রুকের ঝোড়ো সেঞ্চুরিতে উড়ে গেল শ্রীলঙ্কা একনেকে উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প এআই নিয়ন্ত্রণ নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সমালোচনায় জেডি ভ্যান্স প্রাচীন আমলে মক্কাগামী হাজিদের প্রবেশদ্বার ছিল যে ফটকে ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক শেষ মুহূর্তে রোমাঞ্চকর জয় রিয়ালের

নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি ও তেহরানের মধ্যে বাণিজ্য চুক্তি হচ্ছে বলে চলা গুঞ্জন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম হিদুস্তান টাইমস ও এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দ্য ব্রায়ান কিলমিড শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও জানান, ভারতের সঙ্গে ইরানের বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। প্রতিটি দেশ নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করে এবং তেহরানের সঙ্গে যেমন আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে, তেমনি ওয়াশিংটনও ইরানি সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে রুবিও কঠোর বার্তা দেন, কোনো দেশেরই উচিত হবে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সহায়তা করা। তিনি সতর্ক করে জানান, যেসব রাষ্ট্র তেহরানকে অর্থ উপার্জনের বা সন্ত্রাসবাদে অর্থায়নের পথ তৈরি করে দেবে, তাদের ওপরও ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হবে।

রুবিও বলেন, ‘কোনো দেশেরই উচিত নয় ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করা। আর যদি কোনো দেশ তা করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বিরুদ্ধেও আমাদের নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হবে।’

ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা বলে উল্লেখ করেন তিনি। ওয়াশিংটন প্রধানত অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে নিয়ন্ত্রণে রাখলেও প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা ছয় মাসে গড়ালে ট্রাম্প মার্কিন বাহিনীর রাত্রিকালীন হামলার কথা স্বীকার করে আরও আক্রমণের হুমকি দেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন যে তাদের নতুন কৌশল ওয়াশিংটনের ভিত্তিকে চূর্ণ করে দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ