1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

হাইতিতে অপহৃত ৬ শিশু ও ৭ নারীকে মুক্তি দিল দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কেনস্কফ এলাকা থেকে অপহৃতদের মধ্যে ৬ শিশু ও ৭ জন নারীকে মুক্তি দিয়েছে একটি গ্যাং গোষ্ঠী। স্থানীয় নেতাদের মধ্যস্থতায় তাদের মুক্তি নিশ্চিত হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।
তবে এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিত ও গ্যাং দমনে আন্তর্জাতিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

২৩ আগস্ট রাজধানীর নিকটবর্তী কেনস্কফ পাহাড়ি এলাকায় একটি গ্যাং হামলায় অন্তত ৪৭ জন নিহত হয় এবং ৫০ জনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়। ইউনিসেফ জানায়, মুক্তি পাওয়া শিশুদের মধ্যে দুই বছরের কম বয়সী তিন শিশু, একজন সাত বছরের শিশু এবং দুই কিশোরী রয়েছে।

ইউনিসেফ হাইতির উপপ্রতিনিধি ইয়ানিগ ডুসার্ট বলেন, এ ঘটনাটি দেশজুড়ে শিশুদের ঝুঁকির তীব্রতা মনে করিয়ে দেয়।
সাম্প্রতিক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রতিনিধি জানান, কেনস্কফ হামলার কারণে ২৬০০ জনেরও বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে দেশের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত, যার অর্ধেকই শিশু। সংস্থাটির মতে, বছরের প্রথম ছয় মাসেই নারী ও শিশুদের ওপর ৫৫০০-এর বেশি লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ