1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

লিভারপুল তারকার জন্য ট্রান্সফার ফির রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপোকে নিয়ে আসতে উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে তার প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীতে ঐকমত্যে পৌঁছেছে সিটিজেনরা।
এখন অলরেডদের টেবিলে বিশাল অঙ্কের এক প্রস্তাব পেশ করার জোর প্রস্তুতি চালাচ্ছে তারা।

মাঠের দুই প্রান্তের উইংয়ের পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড হিসেবেও সমান পারদর্শী গাকপো। এই বহুমুখী প্রতিভার কারণেই যেকোনো মূল্যে তাকে ইত্তিহাদে উড়িয়ে আনতে তৈরি কোচিং স্টাফ। খবর অনুযায়ী, গাকপোকে পেতে লিভারপুলের সামনে ৮৫ মিলিয়ন পাউন্ডের (৯৯ মিলিয়ন ইউরোরও বেশি) এক বিশাল প্রস্তাব দিতে যাচ্ছে সিটি।
যদি এই ফিতেই চুক্তিটি সম্পন্ন হয়, তবে ডাচ্ ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারের নতুন রেকর্ড গড়বেন ২৪ বছর বয়সী এই তারকা। এর আগে ২০১৯ সালে আয়াক্স থেকে ৭৫ মিলিয়ন ইউরো ও বাড়তি ১১ মিলিয়ন ইউরোর অ্যাড-অনসে বার্সেলোনায় গিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

তবে হুট করেই যে গাকপোকে হাতছাড়া করবে লিভারপুল, তা ভাবা ভুল হবে। ডাচ তারকাকে ছাড়ার আগে তার উপযুক্ত বিকল্প নিশ্চিত করতে চায় বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা।

পিএসজি থেকে ১২৩ মিলিয়ন পাউন্ডের বিপুল ফিতে ফরাসি তারকা ব্র্যাডলি বারকোলাকে দলে টানার বিষয়ে চুক্তি পাকা করে ফেলেছে অলরেডরা। তা সত্ত্বেও আক্রমণে ক্ষুরধার বাড়াতে এরা একজন উইঙ্গারকে দলে ভেড়াতে চায় ক্লাবটি।

সেই তালিকায় সবচেয়ে এগিয়ে ক্রিস্টাল প্যালেসের সেনেগালিজ ফরোয়ার্ড ইসমাইলা সার। তাকে অ্যানফিল্ডে উড়িয়ে আনতে ইতিমধ্যে ৫০ মিলিয়ন পাউন্ডের এক লোভনীয় প্রস্তাব দিয়ে রেখেছ অলরেড কর্তৃপক্ষ। সারের যোগদান নিশ্চিত হলেই হয়তো গাকপোর সিটিতে যাওয়ার সবুজসংকেত মিলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ