1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা অর্থ সংকটে ক্লাবগুলো, ক্রিকেটারদের উচ্চ চাহিদা, কোয়াবের ভিন্ন প্রস্তাব বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: রোগীর নিরাপত্তায় ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, একক প্রার্থী হলে থাকবে ‘না’ ভোট বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ সৌরবিদ্যুৎ প্রকল্পে ৬% সুদে মিলবে ঋণ; ১,৫০০ কোটি টাকার তহবিল করছে সরকার পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত

দেশেই উৎপাদন করে রডের চাহিদা পূরণ করতে হবে: জিএম কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১২
  • ২৪৪ Time View

বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেছেন, বিদেশ থেকে আমদানি না করে দেশেই উৎপাদন করে রডের চাহিদা পূরণ করতে হবে। সরকার দেশে অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলকে টিকিয়ে রাখতে সবধরনের সহযোগিতা প্রদান করবে।

দেশে রড উৎপাদনের জন্য অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

বুধবার মন্ত্রণালয়ে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন এমএস রড উৎপাদনের জন্য বেশ কিছু  অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস গড়ে উঠেছে। এখানে উন্নতমানের বিলেট ও রড উৎপাদন করা হচ্ছে। এর ফলে স্বল্পমূল্যে দেশে রড এর চাহিদা পূরণ সম্ভব হচ্ছে।

নির্মাণ কাজের পুরো চাহিদা পূরণ করে চলছে অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলসগুলো। এ মুহূর্তে উৎপাদিত রড দিয়ে দেশের চাহিদা পূরণ করে উৎপাদনের ২০ ভাগ বিদেশে রপ্তানি করা সম্ভব বলে জানানো হয়।

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ মাসাদুল আলম মাসুদ এবং সেক্রেটারি জেনারেল আবুল কাশেম মজুমদারের নেতৃত্বে আগত প্রতিনিধি দল বাংলাদেশের অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলসের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সরকারের পক্ষে সম্ভব সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ