1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

বিদেশি সংস্থার চাপের কথা অস্বীকার দুদকের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২
  • ১৯১ Time View

দুর্নীতি দমন কমিশনে (দুদক) কোনো বিদেশি সংস্থার চাপ থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম রহমান। দুদক স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

দুদক চেয়ারম্যানের এমন বক্তব্য মূলত প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের জবাব।

সোমবার দেওয়া ওই বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সরকারের মন্ত্রীদের দুর্নীতিবাজ বানানোর চেষ্টা চলছে। দুদকের কাজে চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক সংস্থা আমাদের সরকারকে জনগণের কাছে হেয় করতে চায়। তা করতে পারলে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে।’

কিন্তু মঙ্গলবার বিদেশি চাপের কথা বেমালুম অস্বীকার করেন গোলাম রহমান।

দুর্নীতি বিষয়ে তদন্তকারী এ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দাবি করেন, ‘‘স্বচ্ছ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের আলোকেই মামলা হয়েছে।’’

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে মামলা থেকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘তাদের আইনের বাইরে রাখা হয়নি। এজাহারে তাদের নাম উল্লেখ রয়েছে। যার যা ভূমিকা ছিল তার আলোকেই মামলা হয়েছে।’’

মামলার ক্ষেত্রে বিশ্বব্যাংকের কোনো পরামর্শ ছিলো কি-না-এ প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটির প্রধান বলেন, ‘‘বিশ্বব্যাংকের পরামর্শ নয়, বরং তাদের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে মামলা হয়েছে। মামলার পর এখন তদন্ত হবে। তদন্তে আরও যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

গত সোমবার সাতজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় পদ্মাসেতুর দুর্নীতির মামলা দায়ের করে দুদক।

এজাহারের বর্ণনায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর নাম থাকলেও আসামির তালিকা থেকে তাদের ‘কৌশলে’ বাদ দেয় দুদক।

মামলার আসামিরা হলেন- সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির সদস্য সচিব কাজী মো: ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট লিমিটেডের (ইপিসি) উপ-পরিচালক মো. মোস্তফা, এসএনসি লাভালিনের সাবেক পরিচালক (আন্তর্জাতিক প্রকল্প বিভাগের) মোহাম্মদ ইসমাইল, সাবেক ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহা ও কেভিন ওয়ালেস।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ