1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

কলাবাগান এসআই আতিকুর রহমান বলেন, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে ধীরেন্দ্র কুমারকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন।

ঘুম থেকে উঠে তিনি বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ