1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর ৬ মাস পার করছে বিএনপি। এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এতে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন। মতবিনিময়কালে তারা গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় শুরু হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সভায় সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন উপদেষ্টা, মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেবেন।

এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত থাকবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ