1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী বছর থেকে স্কুল পর্যায়ে বাধ্যতামূলক খেলাধুলা চালু হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার।
সেই লক্ষ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা হবে। দশটি ইভেন্টে ১৪ লাখ ক্রীড়াবিদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় সিজন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানসংলগ্ন নবনির্মিত ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ স্টেডিয়ামসহ জেলার গুরুত্বপূর্ণ ক্রীড়া স্থাপনার বিষয়ে তিনি বলেন, নতুন করে আর কোনো স্থাপনা তৈরি না করে পুরনোগুলো সংস্কারের মাধ্যমে উপযোগী করে তোলা হবে।
সার্কিট হাউস মাঠে ক্রিকেটের জন্য দুটি রোলার দেওয়া হবে।

এ সময় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন এবং ‘দি স্পোর্টিভা’ টার্ফের উদ্যোক্তা জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মারুফুল হক ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

পরে ২০০৩ সালের সাফজয়ী জাতীয় ফুটবল দলের সঙ্গে ‘দি স্পোর্টিভা’-র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ