1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সিলেটে একদিনে হাম উপসর্গে চার শিশুর মৃত্যু তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়াই পাবেন ২০ লাখ টাকা, ঋণের অর্ধেক, অনুদান অর্ধেক, যেভাবে বাছাই বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক | খবর আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশ | খবর শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রুহুল কবির রিজভী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন | শিরোনাম রাতে ঢাকার আবহাওয়া যেমন থাকবে

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২
  • ২০৭ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।”

শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে  আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

যুদ্ধাপরাধ বিচার বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক করে দিয়ে শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্র অব্যাহত থাকবে। তারা মনে করে বিচারে কোনো রকম কালিমা লাগাতে পারলেই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে। এ জন্য ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। চেষ্টা যতোই করুক কেউ বিভ্রান্ত হবেন না। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে।”

শেখ হাসিনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা এখন ক্ষমতায়। অনেকেই ভোল পাল্টে দলে আসতে চাইবে। অপকর্ম করে নানাভাবে অপবাদ দেবে। সে দিকে সজাগ থাকবেন।”

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ