1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

প্রাইভেট সেক্টরকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গার্মেন্টস শিল্পের জন্য ব্যাংক ঋণের সুদ কমানোর চেষ্টা করছে সরকার। প্রাইভেট সেক্টরকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধানীর নিকুঞ্জে পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠন-বাগমার আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিগত বছরগুলোতে আমাদের বিপুল সম্পদ পাচার হওয়ায় অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে। এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলা চ্যালেঞ্জের কাজ।

এসময় রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এই জুলাই মাসে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছি। আমাদের ছাত্ররা প্রাণ দিয়ে সেই সুযোগ সৃষ্টি করেছে। সুতরাং এই সুযোগটা যেন আমরা না হারাই।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা যেন জুলাইয়ের উপর ভিত্তি করে রাষ্ট্রকাঠামোকে সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যেতে পারি। একই সঙ্গে আমাদের রাজনৈতিক কাঠামোকেও যেন গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ