1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের নতুন দায়িত্বে সেতুমন্ত্রী টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ততায় কাটালেন আইজিপি সৌদির ইউরেনিয়াম কর্মসূচিতে মার্কিন সবুজ সংকেত, পারমাণবিক চুক্তিতে সইয়ের অনুমোদন ট্রাম্পের প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির চার মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬২ সরকারি খালে অবৈধভাবে নির্মিত বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ অভিযান শুরু

পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

পাঁচজন আরোহী নিয়ে শারজাহ থেকে করাচি আসার পথে পাকিস্তানের একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে নৌবাহিনী, বিমানবাহিনী ও বেসামরিক সংস্থার সমন্বয়ে আরব সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)। রাত ৯টা ৩২ মিনিটে বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিমানটি নিখোঁজ হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাকিস্তান বিমান চলাচল সূত্র জানায়, নিখোঁজ বিমানটি একটি পাকিস্তানি কার্গো কোম্পানির পরিচালিত ২৭ বছরের পুরোনো বোয়িং ৭৩৭। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ‘টিএ১৭৩২’ ফ্লাইটটি ৩৫ হাজার ফুট উচ্চতায় স্বাভাবিকভাবেই উড়ছিল। কিন্তু হঠাৎ নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি ইউ-টার্ন নেয় এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে ৩৪ হাজার ফুট উচ্চতায় রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

এদিকে বিমানটির সন্ধানে সামরিক ও বেসামরিক সব শক্তিকে কাজে লাগানো হচ্ছে। পাকিস্তান নৌবাহিনী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে তাদের যুদ্ধজাহাজ ‘পিএনএস জুলফিকার’ ও ‘পিএনএস হুনাইন’ মোতায়েন করেছে। পাশাপাশি বিমানবাহিনীর সাব-নজরদারি বিমান এবং ন্যাশনাল শিপিং কর্পোরেশনের বাণিজ্যিক জাহাজগুলোও এই তল্লাশিতে যোগ দিয়েছে। তবে এখন পর্যন্ত বিমানের কোনো ধ্বংসাবশেষ বা নিখোঁজ পাঁচ ক্রুর সন্ধান মেলেনি।

প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে করাচি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই আট আরোহীসহ একটি রুশ কার্গো বিমান আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছিল। সুদানের খার্তুমগামী ওই বিমানটির আরোহীদের সবাই সে সময় নিহত হন।

সূত্র: জিও নিউজ, এপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ