1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার এ চিঠি পাঠানোর তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, চিঠিতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বাস্তবমুখী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরো অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে।”

স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে বলে চিঠিতে তুলে ধরেন বাংলাদেশ সরকারপ্রধান।

তিনি বলেন, গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা ও জনগণের মধ্যে নিবিড় যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে উন্নীত হয়েছে।

“বর্তমানে আমরা সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। বিশেষ করে চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে অংশীদারত্ব আরো সুদৃঢ় ও গভীর করতে বাংলাদেশ সরকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কাজ করে যাবে বলেও চিঠিতে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্থতা, দীর্ঘায়ু ও সাফল্য কামনাও করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ