1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৭ Time View

বিশ্বকাপে প্রথম ১২ ম্যাচে নামের পাশে ছিল না কোনো গোল। সেখানে পরের দুই ম্যাচেই জালের দেখা পেলেন উসমান দেম্বেলে। দারুণ এক হ্যাটট্রিক করে সাত দশক আগের স্মৃতি ফেরালেন ফরাসি তারকা।

বস্টনে শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটের মধ্যে তিন গোল করেন দেম্বেলে। গত ৭২ বছরে বিশ্বকাপে ম্যাচের শুরু থেকে দ্রুততম হ্যাটট্রিক এটিই।

১৯৫৪ সালের আসরে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচের প্রথম ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার ইয়েরিখ প্রুবস্ট। বিশ্বকাপে ম্যাচের শুরু থেকে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড হিসেবে এখনও টিকে আছে এটি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এখন দেম্বেলে।

ফ্রান্সের তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি। ১৯৫৮ সালে প্যারাগুয়ে ও জার্মানির বিপক্ষে জুস্ত ফঁতেন ও ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কিলিয়ান এমবাপে এই কীর্তি গড়েন।

চলতি আসরে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও কাতারের বিপক্ষে কানাডার জোনাথন ডেভিড তিন গোল করেন।

এছাড়া ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন কেউ।আগের ম্যাচে ইরাকের জালে একবার বল পাঠিয়ে বিশ্বকাপে ১২ ম্যাচের গোল খরা কাটান দেম্বেলে। দ্বিতীয় গোলের দেখা পেতে তার বেশি সময় লাগেনি। নরওয়ের বিপক্ষে সপ্তম মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন তিনি।

মাঝমাঠ থেকে এমবাপের বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন দেম্বেলে। তার সামনে ছিল প্রতিপক্ষের তিন খেলোয়াড়। দুই জনের মাঝ দিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ব্যালন দ’র জয়ী তারকা।

২০তম মিনিটে দ্বিতীয় গোল করেন দেম্বেলে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। পরের মিনিটে একটি গোল শোধ করে দেয় নরওয়ে।

৩২তম মিনিটে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন দেম্বেলে। এবারও বক্সে তার সামনে ছিলেন প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়। তাদের মাঝ দিয়ে বাঁ পায়ের আরেকটি শটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ