1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সিদ্ধিরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯২ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ‘খ’-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, মিজমিজি কান্দাপাড়ায় জনৈক মতিন সাহেবের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া একটি কক্ষে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী মো. জসীম উদ্দিনের ব্যবহৃত কক্ষের খাটের নিচ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জসীম উদ্দিন (৩৪) এবং লিটন (৪৫)।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ