1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮৫ Time View

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন গণভবনের সামনের সড়কে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় অটোরিকশার চালক চিৎকার করলে আশপাশে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি টের পান।

ডিউটিরত অবস্থায় থাকা উপপরিদর্শক (এসআই) সামছুজ্জোহা সরকার (৩৪) এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া (২২) মোটরসাইকেলে করে ছিনতাইকারীদের ধাওয়া করেন। ধাওয়া করার সময় ছিনতাইকারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে তাদের আহত করে। পরে পুলিশের টিম দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে।

আহত দুই পুলিশ সদস্যকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ