1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামীকাল বিসিবি নির্বাচন নাগরিক সম্পৃক্ততায় নগর উন্নয়নে ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন করলো ডিএসসিসি মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার: শিল্পমন্ত্রী ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের বিমানবন্দর এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন নিহত শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস দ্রুত বিচার প্রক্রিয়ায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

আগামীকাল বিসিবি নির্বাচন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯ Time View

আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ১৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে।

২৫টি পরিচালক পদের মধ্যে ১০টির নির্বাচন ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়েছে। যেখানে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং আরও দু’জনকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে।

ক্যাটাগরি-১ থেকে ফেনী জেলা ক্রীড়া সমিতির শরিফুল ইসলাম অপু মনোনয়ন হবার পর সরে দাঁড়ালে চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সৈয়দ বিন জামান এবং এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদও ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অন্যদিকে মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী), মির্জা ফয়সাল আমিন (রংপুর), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট) এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি। এই দুই বিভাগ থেকে তিনজন পরিচালক নির্বাচিত হবেন।

খুলনায় দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশালে একটি আসনে লড়বেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মোহাম্মদ মাহমুদুর রহমান নাম প্রত্যাহার করে নিলেও ক্লাব ক্যাটাগরিতে ভোট হবে। মোট ১২টি পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থীরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, ফয়জুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানীম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, শফিক আহমেদ সালাম এবং মেজর ইমরোজ আহমেদ (অবসরপ্রাপ্ত)।

বিসিবি পরিচালক নির্বাচনের জন্য কাউন্সিলরদের ভোটগ্রহণের পর একই দিনে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে ১৬টি ক্লাব বিভাগের প্রার্থী শুক্রবার রাতে ঢাকায় কাউন্সিলরদের সঙ্গে এক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নিজেদের পরিচয়পত্র পেশ করেন এবং সমর্থন চান।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে সম্ভাব্য পরিচালকদের ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থকে স্থান দেওয়ার আহ্বান জানান বিসিবির অস্থায়ী সভাপতি তামিম ইকবাল।

তিনি বলেন, ‘এই প্রার্থীদের মধ্যে ক্রিকেটার, ব্যবসায়ী, ডাক্তার এবং রাজনৈতিক পরিবারের লোকজন আছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে, মিরপুর স্টেডিয়ামে প্রবেশের সময় আমাদের ব্যক্তিগত পরিচয় বাইরে রেখে আসতে হবে। একবার এই চেয়ারে বসলে, আপনার একমাত্র দায়িত্ব হবে বাংলাদেশ ক্রিকেটের সেবা করা।’

তামিম আরও বলেন, ‘এখানে ব্যক্তিগত পরিচয় গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো- খেলার জন্য কাজ করার প্রবল ইচ্ছা।’

ক্রিকেট প্রশাসনে নতুন ধারণা আনার গুরুত্বের উপরও জোর দেন তামিম। কম অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তরুণ প্রার্থীদের ওপর আস্থা প্রকাশ করেন তিনি।

তামিম বলেন, ‘অভিজ্ঞতার অবশ্যই মূল্য আছে এবং অভিজ্ঞ সংগঠকরা গুরুত্বপূর্ণ। একই সাথে, আমি বিশ্বাস করি তরুণ, উদ্যমী এবং নতুন মানসিকতার মানুষও সমান গুরুত্বপূর্ণ। সৌভাগ্যবশত প্রার্থীদের মধ্যে আমাদের এমন অনেক ব্যক্তি আছেন। আশা করি নির্বাচিত হলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করবেন তারা।’

তামিম আশা করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে বিসিবিতে আরও স্থিতিশীলতা আসবে। তিনি বলেন, ‘গত দেড় থেকে দুই বছরে অনেক কিছু ঘটেছে। আমি আগেও এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা বলেছি। আশা করি, এই নির্বাচনের পর যিনিই নির্বাচিত হবেন, তিনি একটি স্থিতিশীল বোর্ড গঠন করবেন। একটি স্থিতিশীল বোর্ড বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে এবং খেলাকে সঠিক পথে অগ্রসর হতে সাহায্য করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ