1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

নাটোরে শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৯ Time View

নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে নাটোর সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে বুধবার (৩ জুন) সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শরিফুলকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক অভিযুক্ত স্থানীয় একটি ফুচকার দোকানের কর্মচারী।

অন্যদিকে শিশুটির বাবা পেশায় একজন দিনমজুর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটি তার প্রতিবেশী এক নানির সঙ্গে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। একপর্যায়ে শিশুটি একা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। সে সময় পথে শরিফুলের সঙ্গে তার দেখা হয়।

তখন অভিযুক্ত তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফুসলিয়ে রাস্তার পাশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এরপর শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। স্বজনরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হতে গাইনি বিশেষজ্ঞ ডা. জেসমিনকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় শিশুটির শরীরে আঘাত ও নির্যাতনের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। উন্নত ও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে বুধবার সন্ধ্যায় এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শরিফুলের বাড়িতে চড়াও হয়ে তাকে টেনেহিঁচড়ে বের করে আনে এবং গণপিটুনি দেয়। এ সময় এলাকাবাসী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রক্তাক্ত ও আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে আটক করা হয় এবং চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি শান্ত করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলেই আইনি প্রক্রিয়া কঠোরভাবে নেওয়া হবে।

এলাকাবাসী ও শিশুটির পরিবার এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ