1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০৩ Time View

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সামরিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। দুই মাসের বেশি সময় ধরে চলা হামলা-পাল্টা হামলার মধ্যে নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তথ্য গোপনের পর বিষয়টি খোলাসা করল পেন্টাগন। তবে পেন্টাগনের বিরুদ্ধে যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে ‘মিথ্যা’ বলার অভিযোগ এনেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি দাবি করেছেন, নেতানিয়াহুর এই জুয়া খেলার কারণে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি খরচ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা পেন্টাগনের দাবিকৃত ব্যয়ের চার গুণ।
খবর এএনআই

আরাগচি আরো বলেন, “মার্কিন করদাতাদের জন্য সরাসরি খরচ এর চেয়ে অনেক বেশি। এতে প্রতিটি আমেরিকান পরিবারের ওপর মাসে প্রায় ৫০০ ডলারের আর্থিক বোঝা বাড়বে। এতে ইসরায়েলকে অগ্রাধিকার দিতে গিয়ে ওয়াশিংটন মূলত নিজের দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছে।”

এর আগে ইরানের সংসদ স্পিকার এমবি গালিবফ যুক্তরাষ্ট্রকে উপহাস করে বলেন, ‘ইরানের সীমান্ত যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি দীর্ঘ।
তাই অবরোধ বাস্তবায়ন করা তাদের ধারণার চেয়েও কঠিন হবে।’

ডেমোক্র্যাট ও কিছু অর্থনীতিবিদও পেন্টাগনের দেওয়া ২৫ বিলিয়ন ডলারের হিসাবকে অনেক কম বলে মনে করছেন। তারা বলেছেন, প্রকৃত খরচ ৬৩০ বিলিয়ন থেকে ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এ ছাড়া কিছু মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, প্রকৃত খরচ পেন্টাগনের দাবির প্রায় দ্বিগুণ (৫০ বিলিয়ন ডলার) হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ