1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ

খাদ্য সচিবের গাড়ি ভাংচুর, আটক ৬, রমনা পার্কে অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২
  • ১৫৩ Time View

১৮ দলীয় জোটের হরতালে রাজধানীর কাকরাইল এলাকায় পিকেটাররা খাদ্য সচিবের গাড়ি ভাংচুর করেছে। এর জেরে ঘটনাস্থল থেকে অন্তত ৬ জনকে আটক করেছে পুলিশ। তবে এসময় গাড়িতে খাদ্য সচিব ছিলেন না।

ডিসি রমনা নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটায় পিকেটাররা। দ্রুত সেখানে পুলিশ ছুটে এসে ৬ জনকে আটক করে।

পরে বাড়তি পুলিশ ফোর্স ডেকে পাঠিয়ে সকাল ৮টা ২০ মিনিটের দিকে রমনা পার্ক এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়। ডিসি রমনা নূরুল ইসলাম এতে নেতৃত্ব দিচ্ছেন।

ভাংচুর হওয়া গাড়িটি সচিবালয়ের পরিবহন পুলে নিয়ে যাওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ