1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

ফিজিকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

প্রথম ৪ ম্যাচের দুটিতে হার, দুটিতে ড্র। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালের ৫ম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। ফিজিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ফিফা স্বীকৃত বিশ্বকাপের যেকোনো আসরে এটি বাংলাদেশের প্রথম জয়। মাঝমাঠের থেকে বাড়ানো বল রাইট উইং দিয়ে আক্রমণে গোল করেন বাংলাদেশের বায়জিদ। প্রথম আক্রমণেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫ম মিনিটে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক প্রথমে ফিজির গোলকিপার আটকে দিলেও ফিরতি বলে আবারও বল জালে জড়ান অধিনায়ক ফাহিম। ৫ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই গোল হজম করে ফিজি ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে। সহজ কিছু সুযোগে পেলেও তা গোরে পরিণত করতে পারেনি। বাংলাদেশ ১৯ এবং ২১ মিনিটে আরও দুটি সুযোগ পেলেও দুটি বলই বারে লেগে গোলবঞ্চিত হয়। পরে প্রথমার্ধের দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর আবারও দারুণ কিছু আক্রমণ শুরু করে বাংলাদেশ। তবে সেখান থেকে কোনো গোল আদায় করতে না পারলেও উল্টো ২৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসে বাংলাদেশের ডিফেন্ডার। গোলকিপার বল ক্লিয়ার করতে বের হয়ে আসলে বল জালে জড়িয়ে যায়, ব্যবধান দাঁড়ায় ২-১ গোলে। তবে ৩৬ মিনিটে আবারও গোল আদায় করে নেয় বাংলাদেশ। এবার ডি বক্সের বাইরে পাওয়া বলে জোরালো শট করেন বায়েজিদ, ফিজির গোলকিপারের হাত গলে বল জালে জড়ায়। ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে আর কোনো দল গোল করতে না পারলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র’য়ে আসর শুরু করেছিল দলটি। পরের দিনে প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডি সাথেও পেরে উঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ