1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ট্রাম্পের হাতেই থাকছে যুদ্ধকালীন ক্ষমতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব মার্কিন সিনেটে আবারও নাকচ হয়ে গেছে।

ট্রাম্পের যুদ্ধকালীন ক্ষমতা সীমিত করার এই পঞ্চম প্রচেষ্টায় ৪৬ জন সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ৫১ জন এর বিপক্ষে অবস্থান নেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় প্রস্তাবটি পাস হয়নি।

ভোটের আগে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার রিপাবলিকান সিনেটরদের কঠোর সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ শেষ করার ব্যাপারে কেবল ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে আসছেন।

শুমার বলেন, এই ভোটাভুটি ছিল সিনেটের ‘রিপাবলিকান পুতুলদের’ জন্য সেই যুদ্ধ বন্ধের পঞ্চম সুযোগ, যা তারা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ