1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা সরকার মিডিয়া নিয়ন্ত্রণে বিশ্বাস করে না: তথ্য প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ শুধু বগুড়া নয়, সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বান্দরবানে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সেলিমা রহমান নারী সংরক্ষিত মহিলা আসনের ৮৫ শতাংশের বেশি ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মী: হামিম এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সেলিমা রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ৩৬ জন প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

দলটির ঘোষিত ৩৬ জন মনোনয়নপ্রাপ্তের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের কৃতী সন্তান সেলিমা রহমান সাবেক বিচারপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের ষষ্ঠ সাবেক স্পিকার মরহুম আব্দুল জব্বার খানের কন্যা।

দলীয় সূত্র ও রাজনৈতিক মহলের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়নে সেলিমা রহমানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি ২০০১–২০০৬ মেয়াদে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

এ ছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এদিকে, সেলিমা রহমানকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করায় অভিনন্দন জানিয়েছেন মনিরুজ্জামান আসাদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সহ-সম্পাদক ও একজন জ্যেষ্ঠ আইনজীবী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ