1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর আলজাজিরার।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালিতে স্থিতিশীলতা ও নিরাপত্তা পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা করতে অস্ট্রেলিয়া প্রস্তুত।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব তত বেশি গুরুতর হবে এবং মানবিক ক্ষয়ক্ষতিও বৃদ্ধি পাবে।

অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জ্বালানি সরবরাহ ও দামের ওপর এর প্রভাব অস্ট্রেলিয়ানরা ইতোমধ্যে অনুভব করছে, এবং আমরা পরিবারগুলোকে এর খারাপ প্রভাব থেকে সুরক্ষিত রাখতে কাজ করছি।”

অস্ট্রেলিয়া দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পরিশোধিত জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, আর সেই জ্বালানির কাঁচামাল আসে হরমুজ প্রণালি দিয়ে। ফলে প্রণালীতে অস্থিতিশীলতা অব্যাহত থাকলে দেশটির জ্বালানি সরবরাহে আরো চাপের সম্মুখীন হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ