1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সিএসইতে বিক্ষোভ: প্রথম ৩০ মিনিটের লেনদেন বাতিলের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১২
  • ১৯৫ Time View

একদিন লেনদেন বন্ধ থাকার পর আজ বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্ধারিত সময় সকাল ১১টা থেকে লেনদেন শুরু হলেও দিনের শুরুতেই সূচকের ব্যাপক দরপতন ঘটেছে। প্রথম আধঘণ্টায় সূচকের ব্যাপক দরপতনের ফলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে এবং ওই আধঘণ্টার লেনদেন বাতিল করার দাবি জানায়। প্রথম আধঘণ্টার লেনদেন বাতিল করা না হলে সিএসই ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে ও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিনিয়োগকারীরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সাড়ে ১১টায় লেনদেন শুরু হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আধ ঘণ্টা আগে কেন লেনদেন শুরু করা হয়েছে প্রশ্ন তুলেছে বিনিয়োগকারীরা।

উল্লেখ্য, বুধবার লেনদেন শুরুর পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতন ঘটতে থাকে। সিএসই সূত্র জানায়, দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত ১৩৬ পয়েন্ট সূচকের পতন ঘটে।

ক্ষুব্ধ বিনিয়োগকারীদের অভিযোগ, স্বার্থান্বেষী মহলের স্বার্থেই চট্টগ্রামে আধঘণ্টা আগে লেনদেন শুরু করা হয়েছে।

সূচকের পতন অব্যাহত থাকায় সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লেনদেন বাতিলের দাবিতে আগ্রাবাদের স্টক এক্সচেঞ্জের সামনের সড়কে জড়ো হতে শুরু করে বিনিয়োগকারীরা। এরপর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত  বিমানবন্দর সড়কের শফি ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।

এদিকে বিনিয়োগকারীদের অভিযোগের ব্যাপারে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসাইন বাংলানিউজকে  বলেন, ‘সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা হয়েছে। কিন্তু ঢাকায় বিনিয়োগকারীদের হৈচৈ ও উত্তেজনা থাকার কারণে আধঘণ্টা দেরিতে লেনদেন শুরু করা হয়।

বিক্ষোভ চলাকালে বিনিয়োগকারীরা বেআইনীভাবে উপার্জিত টাকা শেয়ারবাজারে বিনিয়োগ না করা এবং সরকারি চাকরিজীবীদের শেয়ারবাজারে বিনিয়োগ না করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়।

সরকারি চাকরিজীবীরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে না, প্রধানমন্ত্রীর প্রেস সচিবের এ ধরনের বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ারও দাবি জানায় বিনিয়োগকারীরা।

এ সময় বক্তব্য রাখেন ইনভেস্টর ফোরামের আহবায়ক আসলাম মোর্শেদ ও যুগ্ম আহবায়ক এম এ কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ