1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

দাপুটে জয়ে সেমির পথে পিএসজি, বিপদে লিভারপুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৩ Time View

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দারুণ এক জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল প্যারিস সেন্ট জার্মেই।

বুধবার রাতে পার্ক দে প্রাঁসে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে লিভারপুলকে। ফলে বড় সুবিধা নিয়ে অ্যানফিল্ডে যাচ্ছে ফরাসি ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল পিএসজির।
মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে নেওয়া শটে ডিফ্লেকশন পেয়ে গোল করেন দেজিরে দুয়ে।

এরপর একের পর এক আক্রমণে লিভারপুলকে চাপে রাখে পিএসজি। তবে গোলরক্ষক জর্জি মামারদাশভিলি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি।

প্রথমার্ধে লিভারপুলের সেরা সুযোগ আসে জেরেমি ফ্রিমপংয়ের শটে, যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে উসমান দেম্বেলে সহজ সুযোগ নষ্ট করেন।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র, পিএসজির দাপট। অবশেষে ৬৫ মিনিটের দিকে ব্যবধান দ্বিগুণ করেন খাভিচা কাভারেস্কেলিয়া।
জোয়াও নেভেসের অসাধারণ পাসে বক্সে ঢুকে গোল করেন তিনি।

এরপর পেনাল্টির সুযোগ পেলেও ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফলে স্কোরলাইন ২-০-ই থাকে।

এই হারের ফলে চাপে পড়ে গেছে লিভারপুল। টানা তিন ম্যাচে হার এবং চ্যাম্পিয়নস লিগে গোলমুখে কোনো শট না নিতে পারা তাদের জন্য বড় সতর্কবার্তা।

এখন দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ লিভারপুলের সামনে। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর পিএসজি সেমিফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ