1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ

স্বাধীনতা দিবসের আলোচনাসভার তারিখ পরিবর্তন করল বিএনপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯ Time View

স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনাসভার তারিখ পরিবর্তন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে আলোচনাসভাটি ২৫ মার্চ নির্ধারিত ছিল। মঙ্গলবার তা পরিবর্তন করে ২৭ মার্চ করা হয়েছে। ওইদিন আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনাসভাটি হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রিজভী জানান, এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, রবিবার (২২ মার্চ) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণাকালে রিজভী জানিয়েছিলেন আলোচনাসভাটি হবে ২৫ মার্চ দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
এখানে দলের জাতীয় নেতৃবৃন্দ ও দেশবরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ