1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

ভূমিসংক্রান্ত দীর্ঘদিনের জনভোগান্তি বন্ধে কঠোর অবস্থানে সরকার : ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ Time View

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমিসংক্রান্ত দীর্ঘদিনের জনভোগান্তি, অনিয়ম এবং দালালের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। উন্নত বিশ্বের আদলে দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে সারা দেশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে।

আজ রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্যই হলো : স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবাপ্রার্থীদের দপ্তরে দপ্তরে ঘোরার বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়া। ওয়ান স্টপ সার্ভিস চালু হলে সেবাগ্রহীতাদের বিভিন্ন টেবিল বা অফিসে দৌড়াতে হবে না। এক জায়গা থেকেই আবেদন জমা এবং সেবা গ্রহণ করা যাবে।

তিনি বলেন, জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের পাশেই এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারগুলো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ খুব সহজে আইনি সহায়তা ও খতিয়ান-পর্চার কাজ সম্পন্ন করতে পারেন।

মন্ত্রী আরো বলেন, ভরাট হয়ে যাওয়া পুকুরগুলো পুনঃখনন করার উদ্যোগ নেওয়া হবে। ভূমিদস্যুদের কোনো ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ