1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল তাপসীর সিনেমা সুন্দরবনের দস্যু দমনে শুরু হচ্ছে বিশেষ অভিযান : পরিবেশ প্রতিমন্ত্রী অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’, পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না : সমাজকল্যাণমন্ত্রী ১০ লাখ পরিবার পাবে ন্যায্যমূল্যে ডিম-দুধ-মাংস : খাদ্য প্রতিমন্ত্রী দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত্রী দায়িত্ব পালনে গাফিলতিও এক ধরনের দুর্নীতি : শিক্ষামন্ত্রী চলতি মাসেই ফ্যামিলি কার্ড বিতরণ, মিলবে নগদ অর্থ : তথ্যমন্ত্রী তরুণদের কাজে লাগালে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে : নজরুল ইসলাম খান শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর

তরুণদের কাজে লাগালে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে : নজরুল ইসলাম খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, তরুণ জনগোষ্ঠীকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বিশ্বের বহু দেশে এমন বড় তরুণ জনগোষ্ঠী নেই। তাদের দক্ষতা, নৈতিকতা, চিন্তা সংহতভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। জনসংখ্যাকে সমস্যা না ভেবে জনসম্পদে রূপান্তর করতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, ভালো চাওয়া স্বাভাবিক, কিন্তু বাস্তবতা বিবেচনায় যা সম্ভব তা অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিষ্ঠান ধ্বংস, দলীয়করণ, দুর্নীতির কথা স্পষ্ট করে তুলে ধরে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, আমরা খুব ভালো চাই, আরও ভালো চাই।
এটা প্রয়োজন, এটা স্বাভাবিক। কিন্তু বাস্তবতা বিবেচনা করেই যা সম্ভব, সেটাই অর্জনের চেষ্টা করতে হবে। বাস্তবায়নের দায় কারও একার নয়, সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যতটা ধ্বংস হয়েছে আমরা ভেবেছি তার চেয়েও বেশি।
দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া সব মিলিয়ে এই সর্বনাশ হয়েছে। এই অবস্থা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই।

যুব সমাজের হতাশার প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, অনেকের মনে কষ্ট আছে। আমাদের যুব সম্প্রদায় হতাশ। তাদের এই আক্ষেপ দূর করতে হবে।
একা সম্ভব নয়, সবাইকে মিলে চেষ্টা করতে হবে। নইলে তাদের ন্যায্য আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি শ্রমিক আন্দোলনের মানুষ। কষ্ট করেছি, অপেক্ষা করতে রাজি আছি। যদি দেখি আমার দেশ সফল হবে, সহকর্মীরা সফল হবে, সন্তানরা সফল হবে, তাহলেই সেটাই বড় প্রাপ্তি। এটি একদিনের কাজ নয়, কিন্তু অনিবার্য কাজ।

তরুণ জনগোষ্ঠীকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বহু দেশে এমন বড় তরুণ জনগোষ্ঠী নেই। তাদের দক্ষতা, নৈতিকতা, চিন্তা সংহতভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। জনসংখ্যাকে সমস্যা না ভেবে জনসম্পদে রূপান্তর করতে হবে।

পানি ব্যবস্থাপনার উদাহরণ দিয়ে তিনি বলেন, কোথাও পানির অভাব, কোথাও অতিরিক্ত পানি। বেশি হলে সংরক্ষণ, কম হলে ব্যবহার করতে পারলে সমস্যা থাকার কথা নয়। পরিকল্পিত উদ্যোগ নিলেই সমাধান সম্ভব।

তরুণদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, শুধু স্বপ্ন দেখালেই হবে না, বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। খালি আক্ষেপ নয়, প্রাপ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। বিতর্ক ও আলোচনা যেন সেই পথ দেখায়।

জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য প্রধানমন্ত্রী গোল্ড কাপ ঘোষণা করেছিলেন এবং নিজে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছিলেন। এই টুর্নামেন্ট পুনরায় চালুর প্রস্তাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিতে আনার বিষয়টি ভালো আইডিয়া, তিনি বিষয়টি তার গোচরে নেওয়ার আশ্বাস দেন।

পাঠ্যপুস্তকে কো কারিকুলাম বিষয় হিসেবে বিতর্ক সংযুক্ত করার বিষয়ে তিনি বলেন, এটি করা যায়। জাতীয় ভিত্তিতে বিতর্ক আয়োজন হওয়া উচিত বলেও মত দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ