1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রুহুল কবির রিজভী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : মাহ্দী আমিন | শিরোনাম রাতে ঢাকার আবহাওয়া যেমন থাকবে শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কাতারের কেন্দ্রীয় ব্যাংক ১৮০ কোটি ডলার রাখবে বাংলাদেশ ব্যাংকে

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২
  • ২০৩ Time View

কাতারের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ১৮০ কোটি ডলার আমানত হিসেবে রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত চুড়ান্ত করেছে। এ ব্যাপারে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে শিগগিরই সমঝোতা চুক্তি সই হবে।

সোমবার রাতে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের কাতারের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর ফয়সাল আল তানির মধ্যে দ্বিপাক্ষিক এক বৈঠকে এটি চুড়ান্ত হয়।

এ সময় কাতার কেন্দ্রীয় ব্যাংক গভর্নর তার দেশের এ চুড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

এ লক্ষ্যে আগামী বছরের শুরুর দিকে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করেন তিনি। যাতে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা থাকবেন।

এর আগে খুব শিগগিরই এ ব্যাপারে দু‘পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। যার খসড়া ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষে পাঠানো হয়েছে। সেটি এখন কাতারের বিবেচনায় রয়েছে বলে জানানো হয়।

সূত্র মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর কালে সে দেশের আমির এ সিদ্ধান্তের কথা জানায়।

এদিকে, দুই গর্ভরের বেঠক কালে ফয়সাল আল তানি বাংলাদেশে বিনিয়োগ করার কথা জানান।

কাতারের গভর্নরের এ প্রস্তাবকে স্বাগত জানান আতিউর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ