1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে

ইসরায়েলের নতুন বসতি নির্মাণের উদ্যোগে জাতিসংঘের নিন্দা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২
  • ২৭৬ Time View

পূর্ব জেরুজালেমের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণের উদ্যোগকে শান্তিচুক্তির প্রতি মারাত্মক আঘাত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে ৩ হাজার বসতি নির্মাণের উদ্যোগে রোববার দেয়া এক বিবৃতিতে বান কি মুন তার হতাশা ও উদ্বেগের কথা জানান।

বান কি মুন বলেন, এ সিদ্ধান্ত দু’দেশের শান্তি প্রক্রিয়ায় মারাত্মক ব্যাঘাত ঘটাবে। তিনি বলেন, এ বসতি নির্মাণের ফলে পূর্ব জেরুজালেমের কাছে পশ্চিম তীরের ফিলিস্তিনি অধিবাসীরা নিজ ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাদের স্বাভাবিক জীবন-যাপন অবরুদ্ধ হয়ে যাবে।

জাতিসংঘে ফিলিস্তিনের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়ার একদিন পর ইসরায়েল অতিরিক্ত ৩ হাজার নতুন বসতি স্থাপন করার কথা জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বসতি স্থাপনের ব্যাপারে অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা নতুন বসতি নির্মাণ অব্যাহত রাখবো। এবং ইসরায়েলের কৌশলগত মানচিত্রে এ বসতিগুলোও স্থান পাবে।
বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়ার জন্য প্রস্তাব করেন। তার সে আহবানে সাড়া দেন জাতিসংঘভুক্ত দেশের অধিকাংশ সদস্যরাষ্ট্র।

এদিকে, নতুন বসতি নির্মাণ বন্ধ করতে এবং শান্তিচুক্তি ধরে রাখতে সমঝোতা বৈঠকের আহবান করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের নতুন বসতি স্থাপনের ঘোষণায় জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ার আনন্দ উল্লাস বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনিদের।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইননানুযায়ী ভিন্ন রাষ্ট্রের ভূখণ্ডে বসতি স্থাপন অবৈধ ঘোষিত হলেও ইসরায়েল বরাবরই তা প্রত্যাখ্যান করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ