1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ Time View

জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে জেলায় কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের একক দায়িত্ব নয়, বরং এটি রাষ্ট্র ও নাগরিক সবার সম্মিলিত দায়িত্ব। তিনি বলেন, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিরাপদ খাদ্য আইন যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী বলেন, শিক্ষার্থীদের মধ্যে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে কুইজ প্রতিযোগিতার মতো কার্যক্রম অত্যন্ত কার্যকর। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে হলে ছোটবেলা থেকেই নিরাপদ খাদ্য সম্পর্কে সঠিক ধারণা ও অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস।

কুইজ প্রতিযোগিতায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল, কালেক্টরেট স্কুল, এজি একাডেমি ও দুধমল্লিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ