1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী এনসিপি নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করেছে : রাশেদ খান হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০: ডিএমপি

সাকিবের জায়গায় ওয়ানডে দলে মমিনুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২
  • ১৫০ Time View

ইনজুরির কারণে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান মমিনুল হক সৌরভকে।খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার সময় ডান হাঁটুর ইনজুরিতে পড়েন সাকিব। হাঁটুর চোটের কারণে তাকে অন্তত আগামি এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং। তবে এক সপ্তাহ পরেও তার মাঠে ফেরা নিয়ে সংশয় রয়েছে।
সাকিবের বদলে খুলনায় প্রথম দুই ওয়ানডে ম্যাচে মমিনুলের ওপর আস্থা রেখেছেন বিসিবির নির্বাচকরা। প্রথমবারের মতো জাতীয় দলে ঢোকা মমিনুলের আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো অভিজ্ঞতা নেই। তবে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে মমিনুলের পারফরমেন্স বেশ উজ্জ্বল।এ বছর চলমান জাতীয় লিগে ২টি শতক আছে মমিনুলের। ঢাকার মহানগরের বিপক্ষে প্রথম ম্যাচে ১২০ রানের ইনিংসের পর রাজশাহীর বিপক্ষে ৪র্থ ম্যাচেও ১১৪ রানের আরেকটি ইনিংস আছে এই তরুণের ঝুঁলিতে।
গতকাল বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে ৫৬ বলে ৭ বাউন্ডারিতে ৪৫ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন মমিনুল। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচেও ৫৭ বলে ৬ বাউন্ডারিতে ৪৩ রান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ