1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

শিবির সভাপতির বক্তব্যে শুরু ১৮ দলের জনসভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ নভেম্বর, ২০১২
  • ৯২ Time View

নয়াপল্টন থেকে: নির্ধারিত সময়ের মিনিট পঁয়ত্রিশেক আগেই আনুষ্ঠানিকভাবে ১৮ দলের জনসভা শুরু হলো নয়াপল্টনে। আর উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখলেন গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ফেরার থাকা শিবির সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে জনসভা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু দুপুর দু’টা পঁচিশ মিনিটের দিকে হঠাৎ করেই জনসভা শুরুর ঘোষণা দেন বিএনপির প্রচার সম্পাদক ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

ফারুকের পরিচালনায় ওলামা দলনেতা নেসারুল হকের কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সভাপতি সাদেক হোসেন খোকা ও প্রধান অতিথি খালেদা জিয়াকে ছাড়াই জনসভা শুরু হয়।

উদ্বোধনী বক্তা হিসেবে বক্তৃতা করেন শিবির সভাপতি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা মঞ্চে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ