1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

প্রাইম ব্যাংকের ১২৫তম শাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ নভেম্বর, ২০১২
  • ১০৭ Time View

প্রাইম ব্যাংক লিমিটেডের ১২৫তম শাখা কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি নওগাঁ’র মহাদেবপুরে ব্যাংকের পরিচালক  মো. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে নতুন এই শাখার উদ্বোধন করেন।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কবি দিলরুবা শাহাদাত এবং মহাদেবপুরে, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. এহসান খসরু। স্বাগত বক্তব্য রাখেন, উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এসময় রাজশাহী অঞ্চলের শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাদাত হোসেন বলেন, “প্রাইম ব্যাংকের মুলধন হচ্ছে গ্রাহকদের আস্থা। যেখানেই প্রাইম ব্যাংক শাখা খুলেছে সেখানেই সাফল্য অর্জন করেছে। কারণ, গ্রাহক সেবাই আমাদের মূল লক্ষ্য।”

মো. এহসান খসরু গ্রাহক ও পৃষ্ঠপোষকদের উদ্দেশ্যে বলেন, “প্রাইম ব্যাংকের আমানত ও ঋণের পোর্টফোলিও মজবুত। প্রকল্প ও সেবাসমূহ পুরনো ও নতুন প্রজন্মের কথা মনে রেখেই তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা ব্যাংকিং সেবার আওতামুক্ত ছিলেন তাদের কথা বিবেচনায় রেখে আঙ্গুলের ছাপে ব্যাংকিং ‘প্রাইম ক্যাশ’ প্রবর্তন করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ