1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

মজিনার পার্টিতে কূটনৈতিক, রাজনীতিক ও অন্যান্যেরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ নভেম্বর, ২০১২
  • ১২০ Time View

কয়েকজন কূটনৈতিক, রাজনীতিক, অর্থনীতিবিদ ও সাংবাদিক গত বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার বাসায় একটি পার্টিতে যোগ দিয়েছেন।গুলশানের ৯১ নম্বর রোডে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পার্টি অনুষ্ঠিত হয়।
পার্টিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাংবাদিক এনায়েত উল্লা খান, পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহদি হাশমি কোরেশি , ইউরোপীয় ইউনিয়ন ও ভ্যাটিক্যান সিটির দুই কূটনৈতিক অংশ নেন। পার্টিতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। এটি একটি সামাজিক অনুষ্ঠান।
এদিকে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন ডানিলুইজ এর বাসায় আরেকটি পার্টি অনুষ্ঠিত হয়। ওই পার্টিতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম ওসমান ফারুক, ভারতের ডেপুটি হাইকমিশনার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ