1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের পাশে থাকার আশ্বাস জামায়াত প্রার্থীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল এবং সব বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। ক্ষমতায় গেলে এ দাবি পূরণ করা হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার শীলকূপ ইউনিয়নে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শনিবার ওই সভার দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি হয়।

সভায় মাওলানা জহিরুল ইসলাম ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার সমালোচনা করে বলেন, ইচ্ছাকৃতভাবে ব্যাংকে বিতর্কিত করতে একটি মহল তৎপর। যারা অন্যায়ভাবে কর্মীদের রিজিকে আঘাত করেছেন, তারা নিজেরাও কোনো না কোনোভাবে এর বিচার পাবেন।

তিনি আরও বলেন, কর্মীদের সম্মানহানি কিংবা সম্পদ নষ্ট করার মতো সিদ্ধান্ত যারা নিয়েছেন, আল্লাহই তাদের বিচার করবেন। চাকরিচ্যুতদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

সভার ওই বক্তব্যের সত্যতা জানতে মাওলানা জহিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে বলেন, আমার বক্তব্য ঠিক আছে, সত্যিই এটি বলেছি। ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংকের যারা অবিচারের শিকার হয়ে চাকরি হারিয়েছেন, তাদের পুনর্বাসনের চেষ্টা করব।

ওইদিনের মতবিনিময় সভা পরিচালনা করেন বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহিদুল মোস্তাফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোক্তার হোছাইন সিকদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আরিফুল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ