1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

তিশা নন, অ্যাকশন সিনেমায় আরিফিন শুভর নায়িকা মিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ Time View

কিছুদিন আগে ঐশীর সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছেন ঢাকাই নায়ক আরিফিন শুভ। এরপরই গুঞ্জন উঠে অভিনেতার নতুন সিনেমার খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকশন লুকে আরিফিন শুভর কিছু ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সূত্রের খবর, অনেকটা গোপনে রাজশাহীতে নতুন সিনেমার শুটিং করছেন শুভ।
সোশ্যালে ভাইরাল হওয়া ছবিগুলো সেই সিনেমারই ফাঁস হওয়া ফুটেজ। এই সিনেমাটি নির্মাণ করছেন সাইফ চন্দন।

ছবিতে দেখা যাচ্ছে, শুভর লম্বা চুল, পুরো শরীর রক্তমাখা, দুহাতে রক্তাত্ব কুড়াল। যদিও এই সিনেমার ব্যাপারে সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি।

কেউ কেউ বলছেন, সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে এখানে অভিনয় করছেন তানজিন তিশা। তবে জানা গেছে, তিশা নন, ছবিটিতে শুভর বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে।

সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। প্রাথমিকভাবে সিনেমাটির একাধিক নাম রাখলেও এখনো চূড়ান্ত হয়নি।
সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন।

আরিফিন শুভকে সবশেষ দেখা গেছে ঈদুল আযহায় মুক্তি পাওয়া ‘নীলচক্র’-তে। অন্যদিকে, দুই বছর আগে ‘অন্তর্জাল’ এবং কলকাতার ‘মানুষ’-এর পর আর নতুন সিনেমায় পাওয়া যায়নি বিদ্যা সিনহা মিমকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ