1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

গ্রুপ পর্বে বিদায় ব্রাজিলের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪০ Time View

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের জন্য হয়ে এলো এক বিশাল ধাক্কা। রামন মেনেজেসের নেতৃত্বে তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

১৯৭৭ সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে চালু হওয়া এই টুর্নামেন্টে এবার ২০তম বার খেলল ব্রাজিল। আগের ১৯ অংশগ্রহণে দলটি পাঁচবার চ্যাম্পিয়ন এবং চারবার রানার্স আপ হয়েছে।
এর আগে সবচেয়ে বাজে ফল ছিল ২০০৭ সালে, সেবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল দলটি। এবার তা ছাপিয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায় নিতে হলো সেলেসাওদের।

গ্রুপের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র ও মরক্কোর কাছে ২-১ ব্যবধানের হারে শনিবার (৪ অক্টোবর) সান্তিয়াগোতে স্পেনের বিরুদ্ধে জিততে হতো ব্রাজিলকে। অবশ্য দুই দলের জন্যই ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’।

ম্যাচের ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর এক গোলে স্পেন এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই গোলের ফলে স্পেন ম্যাচ জিতলেও তাদেরও পরের পর্বে ওঠা নিশ্চিত হয়নি। ২৪ দলের টুর্নামেন্টে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে পরের পর্বে খেলবে সেরা চার তৃতীয় স্থানধারী। স্পেন আপাতত সেই তালিকায় থেকে অপেক্ষায় থাকল।
গ্রুপ থেকে মরক্কো ও মেক্সিকো যথাক্রমে ৬ ও ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে উঠেছে। আর এই হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

অন্যদিকে, ‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্রথম ম্যাচে কিউবাকে ৩-১ আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর পর গতকাল রাতে ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ