1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ডিএসই’র সংস্কার প্রস্তাব অর্থমন্ত্রণালয়ে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ নভেম্বর, ২০১২
  • ১১৯ Time View

পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সংস্কার প্রস্তাবগুলো অর্থমন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। আজ বিকাল সাড়ে ৩টার দিকে ডিএসই’র পক্ষ থেকে সংস্কার প্রস্তাবগুলো অর্থমন্ত্রণালয়ে জমা দেয়া হয়।

জানা গেছে, ডিএসই’র পরিচালনা পর্ষদ আজ সদ্য দায়িত্বপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলমের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করে। এ সময় ডিএসই’র পক্ষ থেকে সচিবের কাছে সংস্কার প্রস্তাবগুলো দেয়া হয়। এর আগে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে সংস্কার প্রস্তাবগুলো জমা দেয়া হয়।

জানা গেছে, ডিএসই’র সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে কোম্পানির শ্রেণীবিভাগ, উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রয় সংক্রান্ত নীতিমালা, তালিকাভুক্তির নীতিমালা, রাইট ইস্যু নীতিমালা, পাবলিক ইস্যু নীতিমালা, সাবসিডিয়ারী কোম্পানিতে আইপিও থেকে অর্জিত অর্থের ব্যবহার এবং প্রাইভেট প্লেসমেন্ট নীতিমালা।

অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিবের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন ডিএসই’র সভাপতি রকিবুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি আহমেদ রশীদ লালী এবং সহ-সভাপতি মোঃ শাজাহান। স্বাক্ষাতে উভয় পক্ষ পুঁজিবাজারের উন্নয়নে এক সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে গত ১১ অক্টোবর সংস্কার প্রস্তাবগুলো এসইসিতে জমা দেয় ডিএসই। এরপর চলতি মাসের ৭ তারিখে সংস্কার প্রস্তাব নিয়ে এসইসি ও ডিএসই একটি বৈঠক করে। বৈঠক শেষে ডিএসইর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ডিএসই’র পক্ষ থেকে বলা হয়, এসইসির পক্ষ থেকে প্রস্তাবগুলো পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ