1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

‘সড়ক দিবস নিয়ে নিরুৎসাহিত করছে যোগাযোগ মন্ত্রণালয়’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ নভেম্বর, ২০১২
  • ৯৩ Time View

জাতীয় সড়ক দিবস নিয়ে প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্তকে পাশ কাটিয়ে যোগাযোগ মন্ত্রণালয় জনগণকে নিরুৎসাহিত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নিরাপদ সড়ক চাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের জন্য মন্ত্রিসভার একটি প্রস্তাব পাসের কার্যক্রম হাতে নিয়েছিল আমাদের সংগঠন। বর্তমান সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে তা প্রধানমন্ত্রীর সম্মতির জন্য পাঠানো হয়েছিল। তাতে ২০১১ সালের ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগত সম্মতিও প্রদান করেন।

তখন ইস্যুকৃত এ সংক্রান্ত এক পত্রে দিবসটিকে খ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে বলা হয়।

তারপর পত্রটি যখন যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয় তখন নানা অজুহাতে তারা তা দির্ঘায়িত করছে বলে অভিযোগ করেন এ অভিনেতা।

ইলিয়াস কাঞ্চন বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ব্যাপারে জনমত জরিপ চলছে। যাতে নানা রকম জটিলতা তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাঁয়তারা করা হচ্ছে।

তিনি এ অপশক্তির বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাধারণ সম্পাদক শামিম আলম, যুগ্ম সম্পাদক লায়ন গনি মিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ