1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১০১২ ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি

পাকিস্তান ফাইনালে উঠলেও খুশি নন রমিজ রাজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। তবে এ জয়ে সন্তুষ্ট হতে পারেননি সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত বিশ্লেষণে তিনি দলের টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতা ও আরব আমিরাতের দুর্বল ফিল্ডিংয়ের দিক তুলে ধরেন।

রমিজ বলেন, ‘পাকিস্তান ম্যাচ জিতেছে ঠিকই, তবে এতে আনন্দ খুঁজে পাওয়া যায়নি।
যদি নওয়াজ ও ফখরের ক্যাচ ধরা হতো, আমাদের রান হয়তো ১৩০-এর আশপাশে থেমে যেত। তখন আমিরাত ম্যাচে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারত।’

রমিজ মনে করেন, আমিরাতের ফিল্ডিং ব্যর্থতা পাকিস্তানের জন্য বড় সুবিধা এনে দেয়। তিনি বলেন, ‘মোটের ওপর তাদের ফিল্ডিং ও ডেথ বোলিং ছিল খুবই দুর্বল।
এর কারণেই পাকিস্তান ১৭০ রান তুলতে পেরেছে, যা আমিরাতের মতো দলের জন্য অনেক বেশি।’

তবে পাকিস্তানের বোলিংয়ের প্রশংসা করে রমিজ বলেন, ‘পাকিস্তানের বোলিং আক্রমণ অসাধারণ। আমিরাতের বিপক্ষে দুই দলের পার্থক্য খুব পরিষ্কারভাবে ধরা পড়েছে। এই জয় পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ কারণ ফাইনালে যদি আফগানিস্তানের মুখোমুখি হয়, তবে সেটিই হবে আসল পরীক্ষার আগে প্রস্তুতি।

আবরার আহমেদের বোলিংয়ের প্রশংসা করে রমিজ বলেন, ‘আবরার ক্যারিয়ারের সেরা বোলিং করেছে। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, হঠাৎ সুযোগ পেয়ে কঠিন মুহূর্তেও সে দারুণভাবে দায়িত্ব পালন করেছে।’

রমিজ পাকিস্তানের দল নির্বাচনের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ব্যাটিং লাইনআপ বারবার ব্যর্থতার পরও একই দল বিদ্যমান রেখেছে, কিন্তু বোলিং—বিশেষ করে স্পিন বিভাগে—বেশি পরীক্ষা-নিরীক্ষা করছে। যেমন, আমিরাতের মতো দলের বিপক্ষে সহজেই দুজন মিস্ট্রি স্পিনার খেলানো যেত। কিন্তু একজন খেলেছে, অন্যজন বিশ্রামে ছিল।

এশিয়া কাপের প্রস্তুতির প্রসঙ্গ টেনে রমিজ সতর্ক করে বলেন, ‘এশিয়া কাপ সামনে, ভুলের সুযোগ খুবই কম থাকবে। টপ অর্ডারকে স্পিন ও পেস—দুটো ফ্রন্টেই টেকনিক্যালি ও মানসিকভাবে উন্নতি করতে হবে। নইলে বড় দলের বিপক্ষে সমস্যায় পড়বে পাকিস্তান।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ