1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

মিয়ামিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View

ইন্টার মায়ামির সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন লিওনেল মেসি। তবে গুঞ্জন চলছে, আর্জেন্টাইন তারকা ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে পারেন ক্লাবটির সঙ্গে। আবার কিছু গণমাধ্যম দাবি করছে, নতুন ক্লাবে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার। এমন পরিস্থিতিতে মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানালেন, ক্লাবেই থাকার ব্যাপারে আশাবাদী তিনি।

লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়েন মাসচেরানো। তিনি বলেন, “আমরা সবাই চাই মেসি চুক্তি নবায়ন করুক। এটা ক্লাব ও মেসির মধ্যকার বিষয়, আলোচনা চলতে পারে গোপনে। যদি সমঝোতা হয়, সেটা সময়মতো জানানো হবে। আমি নিজেও নানা গুঞ্জন শুনেছি, তবে এখন পর্যন্ত আমরা আশাবাদী—সে আমাদের সঙ্গেই থাকবে।”

২০২৩ সালের জুলাইয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে মায়ামিতে যোগ দেন মেসি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে ৫৮ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ