1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আইএমএফের চাপানো নয়, নিজেদের সংস্কার বাস্তবায়ন চায় সরকার: উপদেষ্টা তিতুমীর খুনের নগরী ‘খুলনা’ : নিরাপত্তা চেয়েও রক্ষা নেই ১০২-এ থামলেন কিংবদন্তী, অস্কারজয়ী ইভার প্রয়াণ ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বেলারুশ থেকে লিথুয়ানিয়ার সামরিক এলাকায় ‘রুশ’ ড্রোন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৯ Time View
বেলারুশের আকাশসীমা থেকে লিথুয়ানিয়ায় অনুপ্রবেশকারী একটি ড্রোন দেশটির সামরিক প্রশিক্ষণ এলাকায় পাওয়া গেছে। এটি রাশিয়ার তৈরি ড্রোন বলে ধারণা করা হচ্ছে। লিথুয়ানিয়ার সেনাবাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ড্রোনটি সোমবার ভোরে লিথুয়ানিয়ায় ঢুকে পড়ে ও দেশটির রাজধানী ভিলনিয়াসের কিছু অংশের ওপর দিয়ে উড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়।

এ সময় সাধারণ মানুষ এটির গতিপথের ভিডিও ধারণ করে। 

এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, “সম্ভবত এটিই সোমবার লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা সেই ড্রোন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি একটি ‘গারবেরা’ ড্রোন, তবে বিস্তারিত পরে নিশ্চিত করা হবে।”

রাশিয়ার গারবেরা ধরনের ড্রোন মূলত ইউক্রেনে হামলার সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়।

 

ড্রোনটি লিথুয়ানিয়ার গাইজিউনাই সামরিক প্রশিক্ষণ এলাকায় পাওয়া গেছে। এ এলাকার কাছাকাছি রুকলা শহরে একটি আন্তর্জাতিক ন্যাটো ব্যাটালিয়নও অবস্থান করছে।

লিথুয়ানিয়ার সরকার দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত প্রধান মিনদাউগাস সিনকেভিসিয়ুস বলেন, ‘যে স্থানে ড্রোনটি এসে পড়েছে, তাতে আমি এটিকে একটি উসকানি বলেই মনে করি।’

লিথুয়ানিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রথমে ড্রোনটিকে বেলারুশের আকাশসীমায় ট্র্যাক করেছিল, তবে পরে সেটির সংযোগ হারিয়ে ফেলে।

এ ঘটনায় ধীর প্রতিক্রিয়ার জন্য দেশটির সরকার সমালোচনার মুখে পড়েছে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন প্রতিরোধে প্রতিক্রিয়া ব্যবস্থা পুনঃমূল্যায়ন করা হবে ও ভবিষ্যতে সহজেই ড্রোন ভূপাতিত করার জন্য সামরিক বাহিনীকে দ্রুত অনুমতি দেওয়া হবে।

এর আগে ১০ জুলাই রাশিয়ার একটি গারবেরা ড্রোন লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করলে কিছু সরকারি কর্মকর্তাকে বোমা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।

মস্কো ইউক্রেনে হামলার জন্য শত শত ড্রোন ব্যবহার করছে, যেগুলোর কিছু প্রতিবেশী দেশ যেমন পোল্যান্ড, রুমানিয়া ও মলদোভায় গিয়ে পড়ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে একটি রুশ শাহেদ ধরনের ড্রোন ন্যাটো ও ইইউ সদস্য বাল্টিক দেশ লাটভিয়ায় ভূপাতিত হয়েছিল।

 

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ