1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আইএমএফের চাপানো নয়, নিজেদের সংস্কার বাস্তবায়ন চায় সরকার: উপদেষ্টা তিতুমীর খুনের নগরী ‘খুলনা’ : নিরাপত্তা চেয়েও রক্ষা নেই ১০২-এ থামলেন কিংবদন্তী, অস্কারজয়ী ইভার প্রয়াণ ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি রামেবি উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশুর প্রতি ইসরায়েলি নির্মমতা নিয়ে মুখ খুললেন মার্কিন সেনা কর্মকর্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২৪ Time View

গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই এক শিশুকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাবেক কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলা এ তথ্য জানান। খবর মিডল ইস্ট আইয়ের। 


অ্যান্থনি অ্যাগুইলার জানান, নিহত ফিলিস্তিনি ক্ষুধার্ত ওই শিশুর নাম ছিল আমির। অ্যাগুইলার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কর্মকর্তা। গত মাসে তিনি এই সংস্থা থেকে পদত্যাগ করেন। এরপর গত সোমবার একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতা জানান তিনি।


মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পডকাস্টে অ্যাগুইলার বলেন, গত ২৮ মে তিনি গাজার দক্ষিণে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন। সেদিন তিনি আমির নামের এক শিশুকে সেখানে আসতে দেখেন।


অ্যাগুইলার বলেন, ছেলেটা খালি পায়ে হেঁটে এসেছিল। তার গায়ে ছেঁড়া-ফাটা জামাকাপড় ছিল। কাপড়গুলো তার কঙ্কালসার গায়ে লেপ্টে ছিল। সে ১২ কিলোমিটার হেঁটে এসেছে। সে আমাদের দেওয়া অল্প খাবার নিয়ে খুবই খুশি হয়েছিল। তখন সে তার কঙ্কালসার, ময়লা দুটি হাত দিয়ে আমার গাল ছুঁয়ে আমাকে চুমু দেয়। তারপর ইংরেজিতে বলে, থ্যাংক ইউ। এরপর সে খাবার নিয়ে ফিরে যায়।


ইসরায়েলি সেনাদের নির্মমতা নিয়ে সাবেক এই মার্কিন সেনা আরও বলেন, কিন্তু যাওয়ার সময় তাকে লক্ষ্য করে পিপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়া হয়। সে ভয় পেয়ে দৌড় দেয়। তখন ইসরায়েলি সেনারা পুরো ভিড় লক্ষ্য করে গুলি চালাতে থাকে। অনেক মানুষ গুলিতে পড়ে যায়। আমিরও তাদের একজন।


চলতি বছরের মে মাসের শেষ দিকে গাজায় ত্রাণসহায়তা বিতরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ কার্যক্রম শুরু করে। বিতর্কিত এই ফাউন্ডেশনের কেন্দ্রগুলো থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 


Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ