1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি ফুটবল খেলা নিয়ে বিরোধের জের, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময় সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

মিরসরাই ইউএনও’র নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা, জারি করা হয়েছে সতর্কতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১৮ Time View

চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। তারা ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তার নামে বিকাশ নম্বর দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা চালায়।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে একটি মোবাইল নম্বর (০১৮২১-৬৫৭৮০৪) থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে এই চক্রটি অর্থ চায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে দ্রুত সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরসরাই ইউএনও কার্যালয়ের নাম ভাঙিয়ে কে বা কারা ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে ঢাকার মাইলস্টোন কলেজসংলগ্ন বিমান দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দাবি করছে—যা সম্পূর্ণ ভুয়া। ইউএনও অফিস এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং কাউকে আর্থিক সহায়তা চাওয়ার দায়িত্ব দেওয়া হয়নি।

মিরসরাই ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “এ ধরনের কোনো নির্দেশনা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। বিষয়টি জানার পরপরই আমরা সবাইকে সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি করেছি। জনগণকে অনুরোধ করছি, কেউ যেন এ ধরনের প্রতারণার ফাঁদে পড়ে আর্থিক লেনদেন না করেন।”

প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া কল ও বার্তা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ