1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

৩ পুলিশ হাসপাতালে, ১৬ শিবির কর্মী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ নভেম্বর, ২০১২
  • ৭৬ Time View

ঝটিকা হামলায় বেশ ক’জন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার জেরে ১৬ শিবির কর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে তেজগাঁর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক শিবিরের ১৬ নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেটের কারওয়ান অভিমুখী রাস্তায় হঠাৎ করেই পুলিশের ওপর হামলা শুরু করে শিবির। দ্রুত তা কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার মোড় পর্যন্ত বিস্তার লাভ করে। এ সময় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের গাড়িও হামলার কবলে পড়ে।

তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ সূত্র জানায়, ঝটিকা হামলায়  আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত নায়েক শহীদুল ইসলাম শহীদ (ব্যাচ নম্বর- ১৩৮৫৮) ও পায়ে আঘাতপ্রাপ্ত কনস্টেবল মোহাম্মদ শাহীনকে (ব্যাচ নম্বর ২৪১৩০)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। অপর এক সার্জেন্টকে ভর্তি করা হয়েছে রাজারবাগ পুলিশ হাসপাতালে।

এছাড়া আহত হয়েছেন আইনমন্ত্রীর প্রটোকলের এক সদস্য।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গ্রেফতারের প্রতিবাদে বের হওয়া শিবিরের এক ঝটিকা মিছিল থেকে এ হামলা চালানো হয়। মাত্র মিনিট পনোরো সময়ের এ ঝটিকা হামলায় কয়েকশ’ শিবির কর্মী অংশ নেয়।

এ সময় ১০/১২ জন পুলিশের একটি দল রাস্তার পার্শ্ববর্তী টায়ারের দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও শিবির কর্মীরা তাদের আক্রমণ করে।

কলাবাগান থানার ওসি এনামুল হক জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে জামায়াত-শিবিরের একটি মিছিল হঠাৎ করে কারওয়ান বাজার থেকে বের হয়ে সার্ক ফোয়ারার কাছে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্টের ওপর হামলা চালায়। এ সময় তারা ওই সার্জেন্টের মোটরসাইকেল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে কারওয়ানবাজার মোড়ে অতিরিক্তি পুলিশ এলে মিছিলকারীরা পালিয়ে যায়।

পুলিশ সূত্র জানায়, হামলার পর শিবির কর্মীদের গ্রেপ্তারের জন্য রাজধানীর বিভন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ