1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ নভেম্বর, ২০১২
  • ৩২৯ Time View

প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক গণপ্রস্তাবের আবেদনের তারিখ পিছিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(এসইসি)। আজ কমিশনের ৪৫৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সময়সীমা অনুযায়ী প্রিমিয়ার সিমেন্টের আইপিও আবেদনের তারিখ আগামী ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত। পূর্বে যা নির্ধারিত ছিল ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত।

কোম্পানিটি ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করবে। এজন্য ১০ টাকা ফেস ভ্যালুর প্রতিটি শেয়ারে ১২ টাকা প্রিমিয়াম দাবি করেছে কোম্পানিটি।

এর ইস্যু ব্যবস্থাপক হিসাবে কাজ করছে এলায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং অডিটর হিসাবে কাজ করছে সাইফুল সামসুল আলম এন্ড কোং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ