1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে গ্রাহক ভোগান্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১২
  • ১১০ Time View

 

ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথ নিয়ে মৌলভীবাজার জেলা শহরের গ্রাহকরা নানা ভোগান্তিতে পড়েছেন। জেলার বিভিন্ন স্থানে একাধিক এটিএম বুথ থাকলেও এসব বুথে যেমন নেই পর্যাপ্ত টাকা, তেমনি নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। গ্রাহকদের অভিযোগ, ডাচ্-বাংলার এটিএম বুথে অনেক সময় চাহিদা মত টাকা পাওয়া যায় না, নেটওয়ার্ক সমস্যা, কার্ড আটকে যাওয়া, বুথ নষ্ট, কোনোটিতে আবার বিদ্যুত চলে গেলে টাকা উত্তোলন করা যায় না। আইপিএস থাকলেও অধিকাংশ সময় সেগুলো নষ্ট থাকার কারণে গ্রাহকদের ভোগান্তির মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

জেলার গ্রাহকরা জানান, অধিকাংশ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটিএম বুথগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকে। ফলে প্রয়োজন থাকলেও তারা টাকা তুলতে পারেন না।
গ্রাহকরা বলছেন, বুথ বাড়লেও গ্রাহকদের সেবার মান কোনো অংশেই বাড়েনি। বাণিজ্যিক এলাকা এম সাইফুর রহমান রোডস্থ এটিএম বুথে ১টি মেশিন। তাও প্রায় সময় নেটওয়ার্ক থাকে না। এ এলাকায় অনেকেই প্রয়োজনে টাকা তুলতে গেলে দেখা যায় মেশিন বন্ধ, না হয় নেটওয়ার্ক নেই।

এ ব্যাংকের গ্রাহক তারেক আহমদ জানান, এখানে ব্যবসায়িক কাজে প্রায়ই আসতে হয়। যে কদিন এসেছি, প্রায় দিনই ঝামেলায় পড়তে হয়েছে, হয় বিদ্যুত নেই, না হয় পর্যাপ্ত টাকা নেই।

শহরের শাহ মোস্তফা রোডের ৩৯৫ নম্বর বুথটি প্রায় সময় নষ্ট থাকে। এখানে প্রতিদিন ১০০-১৫০ জন গ্রাহক টাকা তুলতে এসে ফিরে যান। গ্রাহকরা জানান, এখানের বুথ প্রায় সময় নষ্ট থাকে, হয় নেটওয়ার্ক থাকে না, না হয় বিদ্যুৎ থাকে না। আইপিএসেও চার্জ থাকে না অধিকাংশ সময়। সারাদিন কাষ্টমারদের গালাগালি শুনতে হয় গার্ডদের। এ ব্যাপারে জেলা ডাচ্বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার সেলিম আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি  জানান, মৌলভীবাজার জেলা শহরে ২৬টি এটিএম বুথ রয়েছে। তবে মাঝে মধ্যে বুথগুলোতে নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ