1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

মে মাসে ৪ সিটি করপোরেশনে নির্বাচন করতে চায় ইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১২
  • ২৩০ Time View

ঢাকা, নভেম্বর ১৩ (প্রিয়দেশ ডটকম)- খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশালে যথাসময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

উক্ত চার সিটি কর্পোরেশনে ২০০৮ সালের ৪ অগাস্ট নির্বাচন হয়েছিল। নির্বাচিত সিটি কর্পোরেশনের মেয়াদ আগামী বছরই শেষ হচ্ছে। বিধান অনুযায়ী, মেয়াদ শেষের ১৮০ দিন আগে নির্বাচন করতে হবে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আগামী বছরের এপ্রিল-মে নাগাদ চার সিটি কর্পোরেশনে নির্বাচনের পরিকল্পনা করছেন তারা।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “আইনি জটিলতা নিষ্পন্ন হওয়ার পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করা যাবে। তবে মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে চার সিটি করপোরেশনের নির্বাচন করা হবে।”

অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয় ২০০৭ সালের মে মাসে। গত ২৯ নভেম্বর ডিসিসি দুই ভাগ করার পর নির্বাচনের তফসিল ঘোষণা হলেও নির্বাচন অনুষ্ঠানে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত আদালতের স্থগিতাদেশ রয়েছে।

ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার পর নির্বাচিত জনপ্রতিনিধিদের বিদায় দেয়া হয়। বর্তমানে দুই কর্পোরেশনে সরকার নিযুক্ত প্রশাসক মেয়রের দায়িত্ব পালন করছেন।

দশম সংসদ নির্বাচনের আগে উপজেলা পরিষদ নির্বাচনের পরিকল্পনা ইসির রয়েছে বলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ জানান।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী, ২০১৩ সালের ২৫ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ