1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

আয়কর ফাঁকি কোকোর বিচার শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১২
  • ১০৪ Time View

 

আয়কর ফাঁকির অভিযোগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন দুই আয়কর কর্মকর্তা। তাদের সাক্ষ্য নেয়ার পর আগামী ২২ নভেম্বর শুনানির পরবর্তী দিন ঠিক করেন বিচারক।

আসামি পক্ষ সময়ের আবেদন করলেও তা নাকচ করেই সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক।

২০১০ সালের ১ মার্চ করা এই মামলায় গত ২৭ সেপ্টেম্বর বিদেশে অবস্থানরত কোকোকে অভিযুক্ত করে এই মামলায় তার বিচার শুরুর আদেশ দেয় আদালত।

এই মামলায় কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর পুলিশ জানায়, কোকো পলাতক।

আয়কর নথিতে ব্যয় ও বিনিয়োগ বাবদ ৫২ লাখ ৩৯ হাজার ২২৬ টাকার তথ্য গোপন এবং এই টাকার ওপর প্রযোজ্য আয়কর ফাঁকির দেয়ার অভিযোগ কোকোর বিরুদ্ধে।

উল্লেখ্য, অর্থ পাচারের একটি মামলায় গত বছরের ২৩ জুন কোকোকে ৬ বছর সশ্রম কারাদন্ড দেয় আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ